শিরোনাম
পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে সাঁড়াশি অভিযান, ধ্বংস ৫ ড্রেজিং মেশিন ও ১০০ ফুট পাইপ

স্টাফ রিপোর্টার / ৩৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মরা পদ্মা নদীতে কয়েকদিন যাবৎ অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মরা পদ্মা নদীর বিভিন্ন স্থানে কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত ড্রেজিং মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন বিষয়টি জানতে পারে। পরে ইঞ্জিন চালিত ট্রলারযোগে নদীতে প্রবেশ করে অভিযান চালানো হয়। এ সময় ৫টি বড় ড্রেজিং মেশিন ও প্রায় ১০০ ফুট দীর্ঘ পাইপ ভেঙে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী ইউএনও মোঃ নাহিদুর রহমান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে মরা পদ্মা থেকে বালু উত্তোলনের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত, তাদের সতর্ক করা হয়েছে, যেন কোনো নদী বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন না করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg