শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

গোয়ালন্দের সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

স্টাফ রিপোর্টার / ১৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গোয়ালন্দ উপজেলায় ভোট গ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ উপজেলায় মোট ৪১টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়ালন্দে মোট ৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছাড়াও সবগুলো কেন্দ্রকেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে উপজেলার সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে পুরো ভোট কেন্দ্র নজরদারির আওতায় এসেছে। এতে নির্বাচন সংশ্লিষ্টরা সহজেই ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণে এটি সহায়ক হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় ৪১টি ভোট কেন্দ্রে মোট ২১৭টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য ৪১ জন প্রিজাইডিং অফিসার, ২১৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৩৪ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ৫২ হাজার ৭৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg