শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক হত্যার রহস্য উন্মোচন, আসামি আটক 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা (৭০) হত্যা মামলার ঘটনার সাথে জড়িত আসামি সাঈদ ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

নিহত ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব আলী পেয়াদা ঝালকাঠি জেলার নলছিটি থানার দক্ষিন ডেবরা এলাকার বাসিন্দা।

আটককৃত আসামি হলেন, গোয়ালন্দ উপজেলার নছর উদ্দিন সরদার পাড়ার চেনোর উদ্দিন ফকিরের ছেলে সাঈদ ফকির।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়ালন্দ উপজেলার মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দ কাদের ফকির টেকনিক্যাল কলেজের বারান্দায় মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা হত্যা মামলার ঘটনার সাথে জড়িত আসামি মো. সাঈদ ফকিরকে আটক করে।

পরে আটককৃত আসামি সাঈদ ফকিরের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু জুরান মোল্লার পাড়া সাকিনস্থ (কলেজপাড়া) উজ্জল সরদারের বাড়ীর পাশে ইয়াস ক্যাবল নেটওয়ার্ক লিমিটেডের মালিকানাধীন ঘাস ক্ষেতের পাশে ঝোপ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয় সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়।

পুলিশ সূত্র আরও জানা গেছে, আসামির স্বীকারোক্তি মতে মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদার নিকট থাকা টাকা নেওয়ার সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করে। এবং যাওয়ার সময় উদ্ধারকৃত স্থানে চাকুটি ছুড়ে ফেলে দেয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার অপরাধে সাঈদ ফকিরকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ০৭ মে গোয়ালন্দ কাদের ফকির টেকনিক্যাল কলেজের বারান্দা থেকে মানসিক ভারসাম্যহীন তৈয়ব আলী পেয়াদার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মামুন পেয়াদা গত ০৮ মে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg