শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ থেকে ১ কেজি গাঁজাসহ নাজমা আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে খানগঞ্জ ইউনিয়নের বিল নদীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মোছা. নাজমা আক্তার (৩৫) খানগঞ্জ ইউপির নরুদ্দিপুর এলাকার মো. এনায়েত মোল্লার স্ত্রী।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী জেলার সদর থানাধীন খানগঞ্জ ইউপির বিল নদীপুর এনায়েত মোল্লার বসত বাড়ীর পূর্বদুয়ারী টিনের ঘরের ভেতর হতে ০১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg