শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

কুষ্টিয়ায় মাদকদ্রব্য অপব্যবহার ও পাচারবিরোধী আন্ত: দিবস পালিত।

স্টাফ রিপোর্টার / ৩১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

0Shares

মোশারফ হোসেন।

কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জুন) এ উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পারভিন আক্তার উপ পরিচালক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেল সুপার তাইফ উদ্দিন মিয়া, রাশেদুল ইসলাম বিপ্লব সভাপতি কে,পি,সি কুষ্টিয়া।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদক দেশকে নষ্ট করছে, জাতিকে ধ্বংস করছে, পরিবারকে নষ্ট করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথভাবে মাদক প্রতিরোধে কাজ শুরু করেছে, জেলা ও উপজেলা পর্য়ায়ে ওয়ার্কশপ হয়েছে, ইউনিয়ন পর্যায়েও হবে। বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg