শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমারখালীতে অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিলো কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

0Shares

মোশারফ হোসেন কুমারখালী।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় বুধবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ও যদুবয়রা ইউনিয়নে আটটি ভাটা ধ্বংস করা হয়েছে। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মাসরুবা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ধ্বংস করা ইটভাটাগুলো হলো শিলাইদহের কল্যাণপুরের মিরাজ শেখের মালিকানাধীন মেসার্স ভাই ভাই ব্রিকস, যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এসআরবি ব্রিকস, ফারুখ হোসেনের মেসার্স টিজেবি ব্রিকস, আল মামুনের মেসার্স সাগর ব্রিকস, আমিরুল ইসলামের মেসার্স একেবি ব্রিকস, আনোয়ার হোসেনের মেসার্স মহুয়া ব্রিকস, মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুলের মেসার্স নিয়াত ব্রিকস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক সকালে অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় আটটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় ও কল্যাণপুরের ভাটার কাঁচা ইট ধ্বংস করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মণসহ কর্মকর্তা-কর্মচারীগণ। এছাড়া অভিযানে র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

উপ পরিচালক আতাউর রহমান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg