শিরোনাম
রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালুখালী মদাপুর জাগ্রত তরুণ সোসাইটির প্রতিষ্ঠার ৪০০ তম দিন পালিত

স্টাফ রিপোর্টার / ৬০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

0Shares

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর জাগ্রত তরুণ সোসাইটির ৪০০ তম দিনটি পালন করা হয়েছে। বুধবার ১৯ মে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয় ।

সোসাইটি এর প্রতিষ্ঠার ৪০০ তম দিন উপলক্ষে কেক কেটে শুভ উদ্বোধন করেন সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম ফয়সাল আদর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটি এর সাংগঠনিক সম্পাদক রবিন মাহমুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটি এর সহ- সভাপতি হাসান মাহমুদ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান তথ্যও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সৌরভ জামান শান্ত কোষাধ্যক্ষ, আবুল হাসনাত মোল্লা প্রমুখ।

গত বছরের করোনাভাইরাস এর মাঝে বিশ্ব যখন দিশেহারা তখন মদাপুরের একদল স্বপ্নবাজ যুবক মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়। গরিব ও অসহায় মানুষের সাহায্য করাসহ সমাজের অনেক উন্নয়নকাজে অবদান রাখতে শুরু করে। তারাই ধারাবাহিকতায় কোরআন শরিফ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ঈদ উপহার সামগ্রী বিতরণ, চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষাবৃত্তি প্রদান,ফরম ফিলাপসহ মসজিদ উন্নয়নের কাজে অবদান রাখে চলছে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম ফয়সাল আদর বলেন , আমাদের প্রথম ও প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষের সেবা করা ও পাশে থাকা। আপনাদের দোয়া আমাদের সাফল্য।
সাধারণ সম্পাদক বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত।
সাংগঠনিক সম্পাদক রবিন বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যই সোসাইটি এর সবাই কে এক সাথে করে আমরা আমদের কাজ গুলো করতে পেরেছি,, খুব দ্রুত আমারা সোসাইটি কে বৃহৎ একটি মানবিক সোসাইটি হিসেবে গড়ে তুলবো।
এছাড়াও বক্তব্য রাখার সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

পরিশেষে সোসাইটি এর সার্বিক মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg