শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

কালুখালীর যুবলীগ নেতা লাবু ও কামালের বিরুদ্ধে ২৩ লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ীর কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লাবু জোয়াদ্দার ও শাওরইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসাইন’র বিরুদ্ধে ব্যবসার নামে ২৩ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ করেছেন মিলন মন্ডল নামের এক ব্যাক্তি। এ ঘটনায় জামালপুর গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মিলন মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় লাবু জোয়াদ্দার ও কামাল হোসাইনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে বালি ব্যাবসাকে কেন্দ্র করে এ অভিযোগের সুত্রপাত।

লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয় শাওরাইল ইউনিয়নের জামালপুরে গড়াই নদীর চর থেকে বালি ব্যবসার উদ্দ্যেশে ১৫ আগষ্ট ২০২২ ইং তারিখে বালি উত্তোলন শুরু করে এবং এলাকার কতিপয় উঠতি বয়সের যুবকদের ব্যাবসায়িক পাটনার করার কথা বলে ২৩ লক্ষ টাকা নেন কামাল ও লাবু জোয়াদ্দার।

এ বিষয়ে চরের বৈধ কাগজ পত্র আছে মর্মে তারা ব্যবসায় যান পরবর্তীতে চর থেকে বালি উত্তোলনের বৈধতা না থাকায় কালুখালী উপজেলা প্রশাসন চর বন্ধ করে দেন। চরের বৈধ কাগজপত্র চাইলে কালাম ও লাবু নানা বাহানার কথা বলেন এবং তারা বৈধ কাগজ দেখাতে ব্যার্থ হয়।

আমরা সাধারণ যারা পাটনার ছিলাম তারা টাকা ফেরত চাইলে নানা ভাবে আমাদের তারা হুমকি দিতে থাকে। এলাকার বেশ কয়েকজন মিলে এ ২৩ লক্ষ টাকা দেন তারা হলেন- মকবুল মন্ডলের ছেলে নাসির মন্ডল, তোফাজ্জেল মন্ডলের ছেলে জহুরুল মন্ডল, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আকামত আলী মন্ডলের ছেলে ফিরোজ মন্ডল, একই গ্রামের আব্দুল খালেক, আয়ুব আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, হিরু, মোলাম, মনিরুল মন্ডল, ওবায়দুর মন্ডল সকলেই শাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মিলন মন্ডল ও ক্ষতিগ্রস্থরা এর সঠিক বিচার দাবী করেনে। দির্ঘদিন ধরে জামালপুর চরে অবৈধভাবে বালি ব্যবসা করে আসছিল এ চক্র।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg