শিরোনাম
রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড

কালুখালীতে কৃষকলীগের আয়োজনে পালিত হলো সিরিজ বোমা হামলা দিবস

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টঃ

উগ্রমৌলবাদ, জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে রাজবাড়ী জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার (১৭আগস্ট) বিকালে কালুখালী উপজেলায় সোনাপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় কালুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। এছাড়া বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, বিপ্লব চন্দ্র বিশ্বাস, জেলা কমিটির অন্যত্বম সদস্য মোঃ শাহীন খান, এ্যাডঃ আব্দুল ছাত্তার, সদর উপজেলার কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ রাজু আহমেদ, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের আহবায়ক মমিন শেখ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন তুষার, দৌলতদিয়া কৃষকলীগের আহ্বায়ক বাকেন শেখ ও সদস্যসচিব মমিনুল ইসলাম এবং সিনিয়র সদস্য, যুগ্ন আহবায়ক মুরাদ হোসেন, গোয়ালন্দ পৌর কৃষকলীগের সদস্য সচিব লিটন, বিউটি রাণী সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম আহবায়ক বালিয়াকান্দি উপজেলা কৃষকলীগ, যুগ্ন আহবায়ক মতিন, সুমন, নাহিদ, স্বপন সহ কৃষকলীগের জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।

নুরে আলম সিদ্দিকী হক বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করি না, আমার নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না, আমি মানুষের অর্থনৈতিক মুক্তি ও নেতা কর্মীদের স্বাধীনতার জন্য রাজনীতি করি। কৃষক জনতার মুক্তির জন্য রাজনীতি করি। কিন্তু একটি মহল সাধারণ মানুষের মুক্তি চায় না, কৃষকের মুক্তি চায় না। এ জন্য তারা আমার পথকে আটকে রাখতে চায়। তারা ২ বার আমার উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়ে এ অঞ্চলের উন্নয়নের গতিধারা রুদ্ধ করে দিয়েছে, যারা জাতীয় শোক দিবসে কালুখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনে বাঁধা প্রদান করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই।

দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg