শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

কলেজ শিক্ষককে হত্যার হুমকীর প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত বললেন মিথ্যা অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জের হরিরামপুরে অস্ত্র উচিয়ে কলেজ শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সরকারী বিচারপতি নুরুল ইসলাম কলেজ চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় ওই কলেজের শতাধিক শিক্ষার্থী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদুর রহমান রহমান নয়ন, পার্থ সরকারসহ কয়েকজন শিক্ষার্থী। বক্তারা বলেন, গত ২৪ জুলাই সন্ধ্যায় হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান তাদের কলেজ শিক্ষককে অস্ত্র উঁচিয়ে মেরে ফেলার হুমকী দেন। একজন শিক্ষককে কোন কারণ ছাড়াই এই ধরণের হুমকীর নিন্দা জানান তারা।

উল্লেখ্য, হত্যার হুমকির শিকার সরকারী বিচারপতি নুরুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার দাস এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করেছেন ওই কলেজ শিক্ষক।

তবে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ওই কলেজ শিক্ষককে হত্যার হুমকীর বিষয়টি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করতে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ করেছে সবই মিথ্যা ও ভিত্তিহীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg