শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ২২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ ডিসেম্বর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রনে আছে, কিন্তু চলে যায়নি। করোনার নতুন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়, কিন্তু এটি ছড়ায় বেশি। যারা চীন বা অন্য দেশ থেকে আসে তাদের যেন এন্টিজেন্ট টেস্ট করা হয়, এর ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা হাসপাতালগুলোকেও তৈরি রেখেছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চীন থেকে আসা কিছু লোকের দেহে আমরা করোনার উপসর্গ পেয়েছি, কি ধরনের ভ্যারিয়েন্ট তা জানতে সময় লাগবে। আমরা তাদের ৮ জনকে হাসপাতালের আইসোলেশনে রেখেছি। ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত তারা আইসোলেশনে থাকবে।

এসময় বিজয় মেলার আহ্বায়ক,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহ্উীদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর মেয়র মো. রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg