শিরোনাম
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা প্রশাসন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

0Shares

আজ বৃহস্পতিবার ( ৬মে) রাজবাড়ী জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্তদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম স্যারের সদয় নির্দেশনা মোতাবেক বিতরণকৃত এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া, নুডলস ইত্যাদি।

স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত উক্ত সহায়তা কার্যক্রমে রাজবাড়ী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব দিলসাদ বেগম স্যারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শিবরাজ চৌধুরী।

এসময় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সরকারি নির্দেশনা প্রতিপালনে উৎসাহিত করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg