শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

কঠোর লক ডাউনের প্রভাবে দৌলতদিয়া ফেরি ঘাট: ট্রাক-কভারভ্যানের দীর্ঘ সাড়ি

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ
কঠোর লক ডাউনের প্রভাবে ঢাকা ছাড়ছে মানুষ। সোমবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ন নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় উপচে পড়া ভীর দেখা যায়। প্রতিটি ফেরিতে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পার হচ্ছে যাত্রী । এছাড়াও যাত্রী ও যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়া প্রান্তে আটকে পরেছে অন্তত পাঁচশত পন্যবাহি ট্রাক ও কভারভ্যান। ১২ এপ্রিল সোমবার বিকেলেও যাত্রী ও যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহা সড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় ৩’শ ফেরি ও ঘাটের ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে আরো অন্তত দুই শত পন্যবাহি গাড়ি পারের অপেক্ষায় আটকে আছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহা ব্যবস্থাপক ফিরোজ শেখ জানান, লক লাউনের খবরে সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ছুটছে। যে কারণে দৌলতদিয়া পন্যবাহি ট্রাক ও কভারভ্যানের দীর্ঘ সাড়ি তৈরি হয়েছে। তবে আটকে থাকা গাড়ি গুলোকে দ্রুত ১৫ টি ফেরি দিয়ে পারাপার করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg