শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

এদেশের মানুষ আর কারও কাছে মাথা নত করবে না: প্রধানমন্ত্রী

Lutfor Rahman / ৪৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

0Shares

এদেশের মানুষ আর কারও কাছে মাথা নত করবে না: প্রধানমন্ত্রী

এদেশের মানুষ আর কখনও কারও কাছে মাথা নত করবে না, বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেল সাড়ে তিনটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বিজয় দিবসের আলোচনায় দেওয়া এক বক্তৃতা একথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিষয়ে তিনি বলেন: বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা উঠানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল যাতে এই দেশকে আর কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে। ৮, ৯ ডিসেম্বর থেকে বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করে। সেসময় যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি।

এই দেশের মাটিতে হিন্দু মুসলিম বৌদ্ধ সকলে একসাথে বাস করবে এবং কারণ মুক্তিযুদ্ধে সব ধর্মের লোক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই বলে অন্য ধর্মাবলন্ধীদের অবহেলার চোখে দেখবো, তা নয়। সবাই সমানভাবে ধর্ম পালন করবে। যার যার ধর্ম পালনে সকলের স্বাধীনতা থাকবে। আমরা সেই চেতনায় বিশ্বাস করি। ইসলামও সেই শিক্ষা আমাদের দিয়ে থাক

তিনি বলেন: কে কী বললো, সেগুলো শোনার থেকে আমরা দেশের জন্য কতটুকু করতে পারলাম সেই চিন্তা আমাদের থাকবে। তাহলে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো। আমরাও সেভাবেই কাজ করে যাচ্ছি।

করোনার ভ্যাকসিন নিয়ে তিনি বলেন: ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। আশা করি খুব দ্রুত আমরা ভ্যাকসিন পেয়ে যাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে আমাদের অনুমোদন দিয়ে দিয়েছে। তারপরও আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। দেশের সকল মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে।

শেখ হাসিনা বলেন: ৭৫ এর খুনের আসামীসহ দেশবিরোধী এবং জাতির পিতার খুনিদের বিচার না করে খুনিদের পুরস্কৃত করে বিএনপি।

মুজিব শতবর্ষে ইউনেস্কো জাতির পিতার নামে পদক দেবে বলে জানান প্রধানমন্ত্রী

সূত্র: চ্যানেল আই

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg