শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

উজানচর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনা গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৪৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

0Shares

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা ওরফে মনা সরদারকে (২৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গত বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাকে নিজ এলাকা হতে গ্রেফতার করে। মনা পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার হাবিবুর রহমান ওরফে হবি সরদারের ছেলে।

থানা পুলিশ জানায়,২০১৬ সালে উপজেলার উজানচর মরা পদ্মা নদী হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় মনোয়ার হোসেন মনা প্রভাব খাটিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে তার কাজে বাঁধা প্রদান করেন ।

এ বিষয়ে থানায় বিশেষ ট্রাইব্যাুনালের জিআর মামলা নং ১৩/ ২০১৬ দায়ের করা হয়। সম্প্রতি এ মামলায় রাজবাড়ীর বিজ্ঞ আদালত মনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতারকৃত আসামী মনোয়ার হোসেন মনাকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মনোয়ার হোসেন মনা উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg