শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে রাজবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

“মুজিব বর্ষে শপথ নেবো,জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগানে রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৫ ডিসেম্বর সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি”র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মৎস অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী।
কর্মশালায় সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা মশিউর রহমান।
বক্তরা বলেন,প্রতিবছর ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।২৫ সেঃমিঃ বা ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ জাটকা হিসেবে বিবেচিত।এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্ব্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্ব্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg