শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ইলিশ রক্ষায় কঠোর অভিযান: রাজবাড়ীতে জব্দ ১ লাখ মিটার জাল ও এক মণ ইলিশ

স্টাফ রিপোর্টার / ১৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় এক মণ ইলিশ মাছ।

বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব–উল হক জানান, ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে।

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে রাজবাড়ী জেলায় এ পর্যন্ত ৭৬ জন জেলেকে জেল জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৮ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg