শিরোনাম
গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসবি পরিবহনের বাসচাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (০৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।

আটককৃতরা হলেন, দৌলতদিয়া ইউপির মজিদ শেখের পাড়ার রফিক খানের ছেলে সুমন আহমেদ (২৯), দৌলতদিয়া পূর্বপাড়ার শিরিনের বাড়ীর ভাড়াটিয়া শহীদ খন্দকারের স্ত্রী আম্বিয়া (৪১), ও একই ইউপির শাহাদাৎ মেম্বার পাড়ার সৈয়দ আলী খন্দকারের ছেলে বিল্লাল খন্দকার (৩৮)।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) ভিতর খাজারডেক সংলগ্ন জাহিদের দোকানের সামনে থেকে সুমন আহম্মেদকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ও দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) সাকিনস্থ খিচুরী পট্টি গলির শিরিনের বাড়ীর ভাড়াটিয়া আম্বিয়া ও বিল্লাল খন্দকারকে ৫৬ (ছাপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজ করা হয়। আসামিদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg