শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

আজ মধ্য রাত থেকে ইলিশ ধরা নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার / ৭৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

0Shares

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন রাজবাড়ীসহ সারাদেশের নদ-নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল রাজবাড়ী টেলিগ্রাফকে বলেন, এবারে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞাতে রয়েছে ব্যাপক প্রস্ততি। রাজবাড়ী জেলা, উপজেলা সহ সকল দেশে সচেতনতার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী সহ সকল ফোর্স থাকবে। তিনি বলেন আগামীকাল সকাল থেকে বিভিন্ন স্থানে পরিদর্শনে যাবো। তিনি বলেন সকলের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।আমাদের পরিকল্পনা হচ্ছে মা ইলিশ যাতে সুষ্ঠ ভাবে ডিম ছাড়তে পারে। কাল সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।জেলেদের আমরা বিভিন্ন সহযোগিতা করছি,আরো সহযোগিতা করা হবে। তিনি সাংবাদিকদের সকল সহযোগিতা চেয়েছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg