রাজবাড়ী থেকে সুজন বিষ্ণুঃ
রাজবাড়ী শহরের শহীদ স্মৃতি ফলক চত্তর এলাকায় গত ১২ই জুলাই রাত সােয়া ১০টার দিকে জেলা গােলাম মহিউদ্দিন মিঠু (ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক) কে লক্ষ্য করে গুলি ছুড়েছে দূবৃত্তরা।
গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁছে গেছেন গােলাম মহিউদ্দিন মিঠু । তিনি রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত এডঃ মােঃ আব্দুল মান্নানের ছেলে।
গােলাম মহিউদ্দিন মিঠু জানান, গত সােমবার রাত সােয়া ১০টার দিকে তিনি সালমা হোটেলের পাশে মান্নানের চায়ের দোকান থেকে চা খেয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। শহীদ স্মৃতিফলক চত্ত্বর এলাকায় মিষ্টি বাড়ি নামক মিষ্টির দোকানের পাশে পৌঁছাতে ৩টি পালসার মােটর সাইকেলযােগে অজ্ঞাত ৮/৯ জন দূবৃত্তরা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে ।তবে গুলিটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় বলে আমি বেঁচে গেছি । দূবৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করে। তবে তারা হেলমেট পরে ছিল বলে তাদের কাওকে চিনতে পারিনি। দৌড়ে পালাই বলে প্রাণে বেঁচে গেছি। এ ঘটনায় গতকাল ১৩ই জুলাই দুপুরে অজ্ঞাত ৮/৯ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযােগ করা হয়েছে।
চায়ের দোকানদার মান্নান জানান, মিঠু ভাই আমার দোকান থেকে চা খেয়ে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। একজন আমাকে বলে মিঠু ভাইকে লক্ষ্য করে কে বা কারা গুলি করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ শাহাদত হােসেন জানান, রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে গােলাম মহিউদ্দিন মিঠু গতকাল ১৩ই জুলাই দুপুরে থানায় লিখিত অভিযােগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।