শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

অর্ধকোটি টাকার মাদক উদ্ধার, নারীসহ আটক ২

স্টাফ রিপোর্টার / ৩৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
অর্ধকোটি টাকার মাদক উদ্ধার, নারীসহ আটক ২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জুলাই

মানিকগঞ্জে পাঁচশত পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাকদ ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। রবিরার দিবাগত রাতে জেলার সিংগাইর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাকদকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সিংগাইর উপজেলার আলীনগর গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামিদা বেগম (২৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন ওরফে নেহাল (৩২)। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১২টা পনেরো মিনিটে আলীনগর গ্রামের হামিদা বেগমের বাড়ী থেকে ৫০৫ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg