শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

অফিস ফাঁকি দিয়ে নারী নিয়ে স্পা সেন্টারে জেলা রেজিস্ট্রার!

স্টাফ রিপোর্টার / ২৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ নভেম্বর
মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার জেড এম ইমরান আলীর বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে নারী নিয়ে স্পা সেন্টারে গিয়ে অনৈতিক কাজের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে অফিসে এসে কিছুক্ষণ অফিস করেই ব্যক্তিগত কাজের কথা বলে অফিস থেকে বেরিয়ে যান মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার জেড এম ইমরান আলী। অফিস থেকে বের হয়ে এক সুন্দরী নারী নিয়ে জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে যান তিনি। সোমবার বিকেলেই তার অধস্তন এক কর্মকর্তার মাধ্যমে ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে ডেরার আশপাশে অবস্থান নিয়ে দেখা যায়, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে দীর্ঘসময় (প্রায় চার ঘন্টা) অতিবাহিত করার পর বিকেল তিনটার দিকে কালো রঙের গ্লাস লাগানো একটি প্রাইভেট কারে করে বেরিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে জেলা রেজিস্ট্রার জেড এম ইমরান আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসের কাজে বাইরে আছি। বাইরে কোথায় আছেন জানতে চাইলে তিনি কৌশলে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পরে স্পা সেন্টারে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, কে বলেছে আমি ডেরায় আছি? আমি ডেরাতে যাইনি। আপনি কাল আমার অফিসে আসেন, এ বিষয়ে সামনাসামনি কথা বলবো।

বিকেল সাড়ে তিনটার দিকে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, জেলা রেজিস্ট্রার জেড এম ইমরান আলী অফিসে নেই। নাম প্রকাশ না করে জেলা রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা জানান, স্যার আজ একটু আগেই অফিস থেকে বের হয়ে গেছেন। তিনি এখন কোথায় আছেন সঠিক জানিনা, মনে হয় ঢাকা আছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছ থেকেই শুনলাম। যদি সত্যি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg