শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, আসামি গ্রেপ্তার

Lutfor Rahman / ৪২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

শরীয়তপুর জাজিরা থানার অপহরণ মামলার ভিকটিম’কে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ মান্দাইল এলাকা থেকে উদ্ধার, ও নাঈম হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৪ মার্চ) দিনগত রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার মো: নাঈম হাওলাদার (১৯) শরীয়তপুর জেলার জাজিরা থানার আফছার হাওলাদার কান্দি গ্রামের মো: সেলিম হাওলাদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে আটটার দিকে ভিকটিম (১৭) স্কুলে যাওয়ার পথে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বড় কৃষ্ণনগর এলাকায় পৌছালে আসামি নাঈম হাওলাদার অপরাপর আসামিদের সহায়তায় জোরপূর্বক সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে জাজিরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তারই ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে জাজিরা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর মামলার এজাহারনামীয় পলাতক আসামি নাঈম হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ভিকটিম (১৭) কে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg