শিরোনাম
পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ

অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে দৌলতদিয়ায় প্রশাসনের কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার / ২৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
দেশের ব্যস্ততম নৌরুটগুলোর একটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘাট ব্যবস্থাপনা ও যাত্রীসেবার মান পর্যবেক্ষণে এসে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার স্পষ্টভাবে জানিয়েছেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টার দিকে তিনি ঘাট এলাকায় পৌঁছে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, ঢাকায় মালিক সমিতির মাধ্যমে ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি কাউন্টারে সেই ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখতে হবে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি জানান, যাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, নৌপথে লঞ্চসহ সব ধরনের জলযানের সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, যাত্রীদের হয়রানির বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। একই সঙ্গে শ্রমিক নেতাদের যেকোনো অভিযোগ দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক প্রথমে বাস কাউন্টারসমূহ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরে তিনি লঞ্চঘাট ও ফেরিঘাট ঘুরে দেখেন এবং যাত্রী ও যানবাহনের নিরাপদ ও সুশৃঙ্খল পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg