শিরোনাম
রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার / ৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

0Shares

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এর আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনের ২০২০-২০২১ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি (এপিএ) হয়েছে।

আজ (২৯ জুলাই) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক সচিব কাজী রওশন আক্তারের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির পক্ষে মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জাতীয় মহিলা সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক বেগম মাকসুরা নূর ও জয়িতা ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব কাজী রওশন আক্তার এপিএতে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে আজকের চুক্তির লক্ষ্য অর্জিত হবে।
সরকার নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে এ মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা ও কর্মজীবী মা ল্যাক্টেটিং ভাতা প্রদানের মাধ্যমে অসহায় দুস্থ নারী ও শিশুদের খাদ্য এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করছে।” সর্বাধিক গুরুত্ব প্রদান করে ২০৩০ সালের মধ্যে এসডিজির গোল ৫ নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জনে কর্মকর্তাদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

সচিব কাজী রওশন আক্তার বলেন, “আজকের চুক্তির মাধ্যমে আমরা নারী ও শিশুর উন্নয়নের মত গুরুত্বপূর্ণ কাজের লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।”

নারী দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ অর্থবছরের এপিএ সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং উন্নয়ন নীতির সাথে সম্পর্কিত করে প্রণয়ন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা এবং প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg