শিরোনাম
রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার রাজবাড়ীতে বুদ্ধি ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

বুধবার থেকে বন্ধ করা হচ্ছে নিয়মিত করোনা বুলেটিন

স্টাফ রিপোর্টার / ৫৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

0Shares

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সমাপ্তি ঘটতে যাচ্ছে মঙ্গলবার (১১ আগস্ট)। বুধবার (১২ আগস্ট) থেকে দুপুর আড়াইটায় নিয়মিত এই বুলেটিন আর প্রচার করা হবে না। আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মহামারি করোনাভাইরাসের আপডেট জানাতে গত প্রায় পাঁচ মাস ধরে চলে আসা দুপুরের স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নিয়মিত আপডেট।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।’

উল্লেখ্য: গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg