শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে এসে গেছে ভারতের উপহার দেয়া ১০টি রেল ইঞ্জিন

স্টাফ রিপোর্টার / ৬০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২০

0Shares

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ভারতের গেদে স্টেশন থেকে ছেড়ে আসা ১০ টি রেল ইঞ্জিন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। বাংলাদেশ সরকারের রেলওয়ে কে উন্নত করার যে উদ্যোগ, তার অংশ হিসেবে ভারত সরকার বাংলাদেশকে এই দশটি রেল ইঞ্জিন সম্পূর্ণ বিনামূল্যে উপহার হিসাবে দিয়েছে।

উপহার প্রদান অনুষ্ঠান অনলাইনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আয়োজন করা হয়, আয়োজনে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও হাই কমিশনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গেদে স্টেশন থেকে ছেড়ে আসা ইঞ্জিনগুলো বাংলাদেশের দর্শনায় পৌঁছালে, আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর ৫ টি ইঞ্জিন পার্বতীপুর ও অন্য ৫ টি ইঞ্জিন ঈশ্বরদী পাঠানো হয়।

এ সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলি আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও অন্যান্যরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg