শিরোনাম
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ ৫ অস্ত্রধারী গ্রেপ্তার গোয়ালন্দে ইউএনও সাথী দাসকে বিদায় সংবর্ধনা, মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দৌলতদিয়ায় নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাংশায় ডিবির অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭ রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ ১৯ মামলার আসামি গ্রেফতার। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ গোয়ালন্দে ফেসবুকে ‘মিথ্যা পোস্ট’ অভিযোগে ছাত্রদল নেতার জিডি পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা হরিজন জনগোষ্ঠীর অধিকার ও ৮০% কোটা সংরক্ষণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কুস্তা বন্দর এলাকার আমিনুর রহমানের ছেলে তুহিন মিয়া (৩২) এবং একই উপজেলার গোলাপনগর এলাকার মৃত সাগর মিয়ার ছেলে তারেক হাসান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ইউনিয়নের ছিদ্দিক কাজীর গ্রামে ৪ নম্বর ফেরিঘাট সংলগ্ন মাইনউদ্দিন সরদারের চায়ের দোকানের সামনে ইটের সলিং সড়কে সন্দেহজনকভাবে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৭ গ্রাম।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg