শিরোনাম
গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দে দুই তরুনীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-৩

Lutfor Rahman / ৩৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ২ তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (০৮ আগস্ট) ভোররাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ওই তরুনীর বাবা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে ওই দুই তরুনী বন্ধুর সাথে গোয়ালন্দ উপজেলার গোধূলী পার্কে বেড়াতে আসে। এসময় গ্রেপ্তাকৃত আসামীসহ অন্যান্যরা তাদের ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ওই তরুনীর বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা তরুনীদের গোধুলী পার্ক থেকে উজনচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের পাশে রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের পাশে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে পালাক্রমে ধর্ষণ করে। সেখান থেকে অসুস্থ্য অবস্থায় তার কোন মতে পাশের এক বাড়িতে গিয়ে তাদের অভিভাবকে ফোন দেয়। পরে তাদের অভিভাবকরা এসে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে ভুক্তভোগীদের পরিবার লোকলজ্জার ভয়ে ৩দিন চুপ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এজাহার ভুক্ত ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg