শিরোনাম
দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দে কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং, ৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন কফিল ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে তেল নিতে আসা বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জনকে আটক করা হয়।

পরবর্তীতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে একই আইনের ধারা ৬৬ অনুযায়ী তাদের প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট ৩ জনকে সর্বমোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানা অনাদায়ে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg