রাজবাড়ী থেকে সুজন বিষ্ণুঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকে রাজবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ড ও ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।
রাজবাড়ী জেলায় প্রতিটি ইউনিয়নে ৬০০জনকে এবং রাজবাড়ী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২০০ জনকে চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে।
রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জহির রাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুর নেতৃত্বে আমার ৭নং ওয়ার্ডে ২০০ জনের মাঝে টিকাদান করা হচ্ছে। পঞ্চাশের বেশি বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে ২০০ টিকায় চাহিদা মতো দেওয়া সম্ভব হচ্ছে না। আমার ৭ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রাই ৬হাজার। আজকের এই টিকাদানে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমানে লোক উপস্থিত হয়ছে এতে আমি হিমসিম খাচ্ছি। তবে সরকার ঘোষনা অনুযায়ী ১৪ আগস্ট থেকে পর্যাপ্ত পরিমানে টিকা দিতে পারবো।
টিকাদানকারী হিসেবে ছিলেন, রাশিদা আক্তার ও রজিনা আহার৷ সহযোগিতায় ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা শাখার সদস্য মোঃ শরীফুল ইসলাম। পৌর ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কায়েসউল মাওলা অনিত, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ১৬ জন স্বেচ্ছাসেবকসহ প্রমুখ।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মােহাম্মদ ইব্রাহিম টিটন জানান, আজ ৭ই আগস্ট ভ্যাকসিন ক্যাম্পেইনে জেলার ২৫ বছর ও তদু্ধ্ব জনগােষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের এই করােনা ভ্যাকসিন দেওয়া হবে। করােনার ভ্যাকসিন পেতে অবশ্যই তাকে অনলাইনের নিবন্ধন থাকতে হবে এবং পরবর্তীতে তার মােবাইলে মেসেজ আসলে তিনি কেন্দ্রে এসে করােনার ভ্যাকসিন নিতে নারী-পুরষ শারীরিক ও পারবে। তিনি আরাে বলেন, আজ শনিবার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যাম্পেইনে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নে ২৫ হাজার ২শত জনকে চীনের সিনােফার্মের ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ৬শত জনকে ও রাজবাড়ী পৌরসভার
৯টি ওয়ার্ডে ১হাজার ৮শত জনকে ভ্যাকসিন দেওয়া হবে। পৌরসভার প্রতি ওয়ার্ড থেকে ২০০ জন ভ্যাকসিন পাবে। এছাড়া পাংশা পৌরসভার ১টি ওয়ার্ডে আজ ৩শত মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।