শিরোনাম
জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে বেঁদে সম্প্রদায়ের মাঝে ছাত্রলীগের ঈদ সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

0Shares

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারিতে কঠোর লকডাউন পরিস্তিতিতে ভাসমান ছিন্নমূল বেঁদে সম্প্রদায়ের মাঝে ছাত্রলীগ নেতার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের দিক-নির্দেশনায় জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ সিফাদ কোরাইশী সুমনের উদ্যোগে সদর উপজেলার জাগীর ব্রীজের নীচে ছিন্নমূল ভাসমান বেঁদে সম্প্রদায়ের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (পিপি)।
এ সময় বেঁদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ঈদ বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, চিনি, লবণ, তেল, আটা, চিড়া ও মুড়ি ও গুঁড়ো দুধ সহ প্রায় ২০ কেজি খাদ্যসামগ্রী। পরে বেঁদে সম্প্রদায়ের সকল সদস্যের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনাকালীন লকডাউনে দেশের একটি মানুষকে যেন না খেয়ে থাকতে না হয়। এরই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশনায় ছিন্নমূল অসহায় বেঁদে সম্প্রদায়ের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ দেশের প্রতিটি দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। জেলা ছাত্রলীগ এই মহামারি করোনার শুরু থেকেই সাধারণ মানুষের পাশে ছিল। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (পিপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই মহামারিতে দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে স্বল্প আয়ের মানুষের মাঝে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা খাদ্য সামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ভাসমান বেঁদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে । এটা একটা মহৎ উদ্যোগ। আশা করি বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাড়াবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg