শিরোনাম
নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড পাংশায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১ গোয়ালন্দে বাসে আগুনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কেটে ও তুলে নষ্ট, ক্ষতি ৫০ হাজার টাকা

করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য রাজবাড়ী সার্কেলের বিশেষ দোয়ার মাহফিল।

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

0Shares

আজ ১২ মে বুধবার রাজবাড়ী জেলার সর্বাধিক জনপ্রিয় ফেছবুক পেজ সামাজিক ও মানবিক সংগঠন রাজবাড়ী সার্কেল এর আয়োজনে রাজবাড়ী সরকারি কলেজে সীমিত পরিসরে এক ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্কেল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদয়ের সমন্বয়ে ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক ও এডমিন এহসানুল মাহবুব জুবায়ের, সজিবুর রহমান সজিব, সুজন বিষ্ণু, এডমিন শেহজাদুল হক অভি সহ রাজবাড়ী সার্কেলের এডিটর মডারেটর ও অন্যান্য সদস্যরা।

এসময় সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। রাজবাড়ী সার্কেল প্রবাসী ফোরাম সহ দেশ বিদেশের সকল রাজবাড়ীয়ান দের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে ইফতার করার মাধ্যমে এই আয়োজন শেষ হয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত রাজবাড়ী সার্কেল নামীয় এই সংগঠনটি রাজবাড়ী জেলা সহ দেশ ও দেশের বাইরে থাকা কিছু সৃজনশীল তরুণ ও যুবকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। শিক্ষা সেবা সচেতণতার ব্রত নিয়ে পথ চলা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সার্কেল ফাউন্ডেশন গড়ে তুলেছে তারা। দুর্যোগকালীন সময়ে ত্রান বিতরণ, হতদরিদ্রদের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তা করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg