শিরোনাম
গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজবাড়ী জেলা যুবশক্তির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ৯ দিন পর শিকলবন্দি নিলয়কে উদ্ধার করল র‌্যাব গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতদিয়ায় প‌্যা‌নেল চেয়ারম‌্যান গনি মন্ডল হত‌্যাকারী‌দের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪নং দৌলত‌দিয়া ইউ‌নিয়‌নের ৪ নং ওয়ার্ড সদস্য ও প‌্যা‌নেল চেয়ারম‌্যান আব্দুল গ‌ণি মন্ড‌লের হত‌্যাকারী‌দের গ্রেফতার ও শা‌স্তির দা‌বি‌তে মানবনন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

র‌বিবার সকা‌লে দৌলত‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সাম‌নে ঢাকা -খুলনা মহাসড়‌কে গোয়ালন্দ উপ‌জেলা আওয়ামীলীগ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজ‌নে ঘন্টাব‌্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধ‌নে গোয়ালন্দ উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মো.মোস্তফা মুন্সী, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি মো.নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. র‌ফিকুল ইসলাম সালু, দৌলত‌দিয়া ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক শ‌ফিকুর র‌শিদ টিটুসহ স্থানীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া মানববন্ধ‌নে গোয়ালন্দ উপ‌জেলার ক‌য়েক হাজার মানুষ অংশগ্রহণ ক‌রেন।

এসময় এই ঘটনায় পু‌লিশ দুইজন আসামী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে এবং দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে অনান‌্য আসামী‌দের গ্রেপ্তা‌রের দাবী ক‌রেন বক্তারা।

ঢাকা-খুলনা মহাসড়‌কে মানববন্ধ‌নের যান চলাচল স্বাভা‌বিক রাখ‌তে অ‌তিরক্ত পু‌লিশ সুপার শেখ শরীফ উজ্জজামান, ডিবির ও‌সি প্রাণবন্ধু বিশ্বাস, গোয়ালন্দ ঘাট থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবী‌রের নেতৃত্বে বিপুল সংখ‌্যক পু‌লিশ সদস‌্য উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ‌্য, গত বুধবার রা‌তে নিজ বাড়ীর সাম‌নে সন্ত্রাসী‌দের গু‌লি‌তে গুরুতর আহত হ‌লে বৃহস্প‌তিবার সকা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg