শিরোনাম
রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচছা দিলেন সমর্থকেরা

স্টাফ রিপোর্টার / ৫৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

0Shares

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.নজরুল ইসলাম মন্ডল ও পৌরসভার বিজয়ী কাউন্সিলরবৃন্দ। ১০ মার্চ বুধবার ঢাকায় শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

১১ মার্চ বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে গণসংবর্ধনার আয়োজন করে। উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শহিদুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

বেলা ১২ টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে পৌছলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় জমে। ফেরি থেকে নামার পর নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল ও প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের কে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে। ফেরির পন্টুন থেকে শুরু করে নির্ধারিত মঞ্চে ওঠার আগ পর্যন্ত তাঁকে ফুল ছিটিয়ে বরণ করেন। সাথে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়ে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। পরে মঞ্চে আ.লীগ, যুবলীগ, স্বসেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ ও সহযোগী সংগঠন, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীসহ নানা সংগঠন তাঁদের কে শুভেচ্ছা জানায়।

নবনির্বাচিত গোয়ালন্দ পৌরসভার মেয়র দলীয় নেতাকর্মীসহ প্রধান মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ১৪ ফেব্রুয়ারি গোয়ালন্দ পৌর নির্বাচনে জনগন শতস্ফুর্তভাবে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি মনে করি জনগনের ভোট নিয়ে ঘরে বসে থাকা নয়, সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্বাচিত করেছেন। জনগনের একজন সেবক হয়ে আমি সারা জীবন পাশে থাকতে চাই। আধুনিক গোয়ালন্দ গড়ার প্রত্যাশা নিয়ে সবার সহযোগিতায় যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যেতে চাই। সকলের সহযোগীতায় আমি গোয়ালন্দ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে চাই। সবাই আমাকে সহযোগীতা করবেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg