জহুরুল ইসলাম হালিম :
চতুর্থ ধাপের অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে পৌরসভার গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ, গোয়ালন্দ প্রোপার হাইস্কুল, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সকাল ৮টায় গিয়ে দেখা যায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজে নারী ভোটারের থেকে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি দেখা যায়, লাইন ধরে ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুলিশ-র্যাব-বিজিবিসহ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মো. সুমন মিয়া নামে এক ভোটার জানান, সুন্দর পরিবেশ রয়েছে জেনে সকালেই ভোট দিতে কেন্দ্রে চলে এসেছি। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ রয়েছে।