শিরোনাম
রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার গোয়ালন্দে জাহাঙ্গীর হত্যা মামলায় ৬ আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ গোয়ালন্দে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান রাজবাড়ীর কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর রামকান্তপুরে অসহায় দুস্থ শীতার্ত তিন’শ মানুষের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার / ৩৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

0Shares

টেলিগ্রাফ ডেস্কঃ রোববার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটি পাড়া সরকারী বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ শীতার্ত তিন’শ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

এসময় রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আহসান উল্লাহ মিয়ার সভাপতিত্বে ও আল মামুন আরজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে থেকে কম্বল বিতরন করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলালীগের নেত্রী ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম নওয়াব আলী, জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল হোসেন, জেলা যুব লীগের আহবায়ক আবুল হোসেন শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কম্বল বিতরন অনুষ্ঠানে ইউনিয়নের তিন’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ১২’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg