শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

গোয়ালন্দে দেড় বছর ঠিকাদারের দখলে জামতলা হাই স্কুলের মাঠ

স্টাফ রিপোর্টার / ১১৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিমঃ স্কুল মাঠ দখল করে গত দেড় বছর ধরে নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন ঠিকাদাররা। এতে করে খেলাধুলা করতে পারছে না রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ ওই এলাকার শিশুকিশোরেরা।

এ ছাড়াও করোনায় দীর্ঘসময় বিদ্যালয় বন্ধ থাকার পর আগামী ১৬ জানুয়ারি থেকে বিদ্যালয় পুনরায় খোলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের খেলাধুলাসহ নিয়মিত অধিবেশন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্কুল কতৃপক্ষ ও অভিভাবকেরা। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা ঠিকাদারদের এ বিষয়ে বারবার তাগিদ দিলেও তারা কর্ণপাত করছে না। অবিলম্বে বিদ্যালয়ের মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছেন তারা। সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার জামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠটি একমাত্র খেলার মাঠ। এই মাঠের অধিকাংশ জায়গায় ইট, বালু, খোয়া ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে দখল করে রাখা হয়েছে। এতে করে মাঠটিতে খেলাধুলা করতে নানামূখী সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয় যুবক মো. ওয়াসিম, সাদ্দাম, রুবেল, রায়হান, শাহাদাৎ সহ অনেকেই বলেন, স্কুলের এ মাঠটিতে সারাবছর জুরে চলে ক্রিকেট-ফুটবলসহ নানা খেলাধুলা। প্রতি শীতগ্রীষ্মে চলে একাধিক জমজমাট আসর। কিন্তু মাঠটিতে প্রায় দেড় বছর ধরে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।

স্থানীয় অভিভাবকেরা জানান, মাঠটি বন্ধ থাকায় আমাদের সন্তানেরা খেলাধুলায় আগ্রহ হারিয়ে জরিয়ে পড়ছে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। বর্তমানে মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাই হচ্ছে প্রধান মাধ্যম। এ ছাড়াও শুনছি সরকার দ্রুতই স্কুলগুলো খুলে দেবে। কাজেই দ্রুত এর প্রতিকারের দাবী জানাচ্ছি। এ বিষয়ে জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, স্কুলের পাশদিয়ে যাওয়া গোয়ালন্দ-ফরিদপুর আঞ্চলিক সড়ক সংস্কারের জন্য ঠিকাদার বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রেখেছে স্কুলের মাঠ জুড়ে। রাস্তা সংস্কারের নির্ধারিত সময় পার হতে চললেও তাদের কাজও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
আগামী ১৬ জানুয়ারি থেকে বিদ্যালয় খোলার সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় ঠিকাদারকে বারবার তাগিদ দেয়া হলেও তিনি নির্মাণ সামগ্রী অন্যত্র সরানোর কোন উদ্যোগ নিচ্ছেন না। এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মো. বজলুল রহমান জানান, গোয়ালন্দ-ফরিদপুর আঞ্চলিক সড়ক সংস্কার কাজে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে বলেছি। ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে দ্রুতই কাজ শুরু করা হবে। দ্রুত কাজ শেষ না হওয়ায় বিদ্যালয় মাঠের খেলাধুলা বন্ধ সহ জনসাধারণের কিছু সমস্যা হচ্ছে। আমি বিষয়টি ঠিকাদারকে বলব।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg