শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৬৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

0Shares

“মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আজ জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজওয়ানা নাহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী; শাহরিয়ার আহসান, উপসহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফরিদপুর; বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

এ সময় রাজবাড়ী জেলার ০৩ জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অভিবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয় ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও বই বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg