শিরোনাম
দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ পৌর ২ নং ওয়ার্ড দেওয়ানপাড়া কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

0Shares

গোয়ালন্দ উপজেলার পৌর ২ নং ওয়ার্ডে মরহুম ইমান আলী মিয়ার ওয়াকফা করা ৪৮ শতাংশ জমিতে শুক্রবার(১৮ ডিসেম্বর) বাদ জুমা কবরস্থানের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম ইমান আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন কুটিন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, দেওয়ান পাড়া জামে মসজিদ ও কবর স্থানের সভাপতি কে এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সালেহ আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ মোস্তফা মুন্সি ভিত্তিপ্রস্থর স্থাপন করে বলেন, এই এলাকার মানুষ মারা গেলে জমিদার ব্রিজ নিয়ে গিয়ে কবর দেয়া হয়, যা এখান থেকে অনেক দূরে হয়ে যেত। কবরস্থানটি হলে এই এলাকার মানুষ এর সুফল ভোগ করবেন। তিনি জমিদাতা মরহুম ইমান আলীর আত্মার মাগফিরাত কামনা করে ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।

ফিরোজ আহমেদ, গোয়ালন্দ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg