শিরোনাম
দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির অভিযোগ, পালিয়ে রক্ষা পেল ১৬ বছরের কিশোরী রাজবাড়ীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম পাংশায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুহুল আটক গোয়ালন্দে গাঁজাসহ আটক মজনুর ১৪ দিনের কারাদণ্ড রাজবাড়ী সদর থানার নতুন ওসি আনোয়ার হোসেনের দায়িত্ব গ্রহণ গোয়ালন্দে বন্ধন সীডের টমেটো চাষে সফলতার হাতছানি, বিঘায় আড়াই লাখ টাকা আয়ের সম্ভাবনা রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে বু‌দ্ধিজী‌বিদের স্মর‌ণে শ্রদ্ধা নি‌বেদন ও ভাষ্কর্য ভাঙ্গচু‌রের প্র‌তিবাদে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

0Shares

জহুরুল ইসলাম হালিম//
জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ভাষ্কর্য ভাঙ্গচু‌রের প্র‌তিবাদে রাজবাড়ী‌তে মানববন্ধন ও বু‌দ্ধিজী‌বিদের স্মর‌ণে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন করা হ‌য়ে‌ছে।
‌সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল জাসদ রাজবাড়ী শাখার অা‌য়োজ‌নে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নের সড়‌কে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচু‌রের প্র‌তিবাদে মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।
এ সময় একাত্মতা প্রকাশ ক‌রে অর‌নি সাংস্কৃ‌তিক সংসদ ও জাতীয় যুব জোট রাজবাড়ী শাখা মানববন্ধ‌নে অংশ নেয়।

মানববন্ধন শে‌ষে এক‌টি র‍্যালি নি‌য়ে শহ‌রের রেল‌গেট সংলগ্ন মুক্তি‌যোদ্ধা স্মৃ‌তি ফল‌কে শহীদ বু‌দ্ধিজী‌বি‌দের স্মর‌ণে ফু‌লের শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন করা হয়।
এতে উপ‌স্থিত ছি‌লেন, জেলা জাস‌দের সভাপ‌তি ম‌নিরুল হক ম‌নির, সাধারন সম্পাদক অাব্দুল ল‌তিফ লাল, সহ-সভাপ‌তি খন্দবার অাতাউর রহমান, সদ‌রের সভাপ‌তি কামরুজ্জামান কামুন, শ্র‌মিক নেতা শ‌হিদুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জেলা ছাত্র‌লীগ জেলা শাখার সহ-সভাপ‌তি জ‌নি ব্যাপারী প্রমূখ।
বক্তরা বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গচুরকারী, বিরধীতাকারী‌ ও ফতোয়াবাজ‌দের বিচা‌রের দা‌বি ক‌রে ব‌লেন, সং‌বিধান ও ভাষ্কর্য প্র‌শ্নে কোন ছাড়-সম‌ঝোতা-মাঝামা‌ঝি পথ নয়, রাষ্ট্র‌দোহী রাজ‌নৈ‌তিক মোল্লা-ধর্মব্যবসায়ী‌দের বিচার কর‌তে হ‌বে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg