শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ, বাঁশের বেড়ায় ৪ পরিবার অবরুদ্ধ দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত নতুন কমিটিতে সভাপ রাজবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি

স্টাফ রিপোর্টার / ৫৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

0Shares

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। সোমবার তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সিনিয়র সহকারী হিসেবে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলির বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম বলেন, ‘আজ বিকেলে বদলির আদেশের বিষয়টি জানতে পেরেছি। অনেক দিন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, ২৭তম বিসিএসের মাধ্যমে সারোয়ার আলম যোগ দেন প্রশাসনে। তিনি ২০১৫ সাল থেকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারোয়ার আলম।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg