শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

ডিসেম্বরে শুরু পৌরসভার ভোট, হবে ইভিএমে

স্টাফ রিপোর্টার / ৫০১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

0Shares

নির্বাচন কমিশন (ইসি) ধাপে ধাপে পৌরসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে ডিসেম্বরের শেষ নাগাদ কয়েকটি পৌরসভায় ভোট। শেষ হবে মে মাসে। তবে মোট কয়টি ধাপে নির্বাচন হবে তা চূড়ান্ত হয়নি। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সোমবার (২ নভেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে কমিশনের ৭২তম সভা শেষে বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন ডিসেম্বরে শেষে হবে। এই ধাপে ২০ থেকে ২৫টির ভোট নেয়া হতে পারে। আইন অনুযায়ী, নির্বাচিত পৌরসভার মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে। এবারও দলীয় প্রতীকে মেয়র পদে ও নির্দলীয় প্রতীকে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোট হবে। আরও জানা গেছে, ইভিএম-এ ভোটগ্রহণের সুবিধার্থে ধাপে ধাপে ভোটগ্রহণের বিষয়টি বেশি আলোচিত হয়েছে। প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালে ৩০ ডিসেম্বর একইদিনে দুই শতাধিক পৌরসভায় ভোট হয়েছিল

কয়টি ধাপে পৌরসভার ভোট হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কতগুলো ধাপে হবে সেটা এখনও চূড়ান্ত নয়। তবে আমরা ধারণা করছি পাঁচটি ধাপ লাগবে। ইভিএমের বিষয়টি বিবেচনা করে ধাপে ধাপে করা হবে। জানুয়ারিতে হয়তো আবার নতুন তফসিল করতে হতে পারে বলেও তিনি জানান।

পুরো পৌরসভা কি ইভিএমে ভোট হবে এমন প্রশ্নের জবাবে কমিশনার শাহাদাত হোসেন বলেন, সবগুলো না বলে যতদূর সম্ভব বলতে চাচ্ছি। কোনও কারণে দু-চারটা যদি না করতে পারি এগুলো হয়তো ইভিএম হবে না। তবে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইভিএমে হবে।

এ বিষয়ে কমিশনার কবিতা খানম বলেন, আমরা চাচ্ছি পৌরসভা নির্বাচন ইভিএমে করবো। এজন্য আমাদের ইভিএমের ক্যাপাসিটিটা দেখতে হবে। আমরা একসঙ্গে কতগুলোর ভোট করতে পারবো। ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে হয়তো আমাদের কিছু নির্বাচন হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg