শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

‘কোন অবস্থাতেই নারী নির্যাতন মেনে নেওয়া হবেনা- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৫৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

0Shares

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, পুরুষতান্ত্রিক মনোভাব ফুটিয়ে তোলার জন্য ধর্ষক ও নির্যাতনকারীরা নারীদের দুর্বল মনে করে। নারীরা দুর্বল নয়। এদেশে মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা ও বিরোধী দলীয় নেতাও নারী। দক্ষতা ও যোগ্যতার সাথে নারীরা বিচারক, সচিব, মেজর জেনারেল, ডিসি ও এসপি পদে দায়িত্ব পালন করছে। কোন অবস্থাতেই নারী নির্যাতন মেনে নেওয়া হবেনা। তিনি আরও বলেন, নারী নির্যাতনের যে কোন ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বরাস্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ (বুধবার) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মতবিনিময় সভার দ্বিতীয় দিনে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব কাজী রওশন আক্তার, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও যুগ্মসচিব মো. মুহিবুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকল্প পরিচালকবৃন্দ।

বিশেষ অতিথীর বক্তব্যে সচিব কাজী রওশন আক্তার বলেন, বাংলাদেশের নারীরা সোচ্চার হতে শুরু করেছে। নির্যাতন ও সহিংসতার বিষয় গোপন রাখার ধ্যানধারণা থেকে বের হয়ে এসেছে। নারীরা যেন নির্যাতন ও সহিংসতার ঘটনা সাহসের সাথে তুলে ধরতে পারে সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্যাতিত নারীদের পাশে দাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক পারভীন আকতার বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের পাশাপাশি নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় কর্মকর্তাদের যানবাহন, থোক বরাদ্দ, ক্ষুদ্র ঋণের পরিমান বৃদ্ধি এবং জেলা ও উপজেলা পর্যায়ের ভবন নির্মানের বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg