শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

শেখ রাসেলের ৫৭তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার / ৪৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

0Shares

আজ রবিবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি, মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল। এই সময় শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়- তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালোবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন।

মানবিক চেতনা সম্পন্ন সকল মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg