শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

ভিপি নূরুল হক নূর আটক

স্টাফ রিপোর্টার / ৪৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সোমবার (২১ সেপ্টেম্বর), রাতে রাজধানীর মৎস ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কয়েকজনকেও আটক করে পুলিশ। তাদেরকে রমনা থানায় নেয়া হয়েছে।

সন্ধ্যায় পুলিশের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় গ্রেপ্তার হয় নুর। গ্রেপ্তার হওয়ার আগে নুর ঢাকা বিশ্বিবিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন। বিক্ষোভে যোগ দিয়ে নুর নিজেকে নির্দোষ এবং মামলাটি মিথ্যে অভিযোগ বলে দাবি করেন।

এর আগে, সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। নারী নির্যাতনের অভিযোগে করা মামলার এজহার আদালতে আসলে সেটি গ্রহণ করে আমলে নেন বিচারক। আলোচিত এ মামলার ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে উল্লেখ করা হয়েছে।

তার আগে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নুরসহ ছয়জনকে আসামি করে লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহারে ভিপি নুরকে সহযোগী আসামি করা হয়েছে। আর প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এদিকে, এ মামলার বিষয়ে এক লাইভ ভিডিওতে নুর জানান, মামলার বিষয়ে তেমন কিছু জানেন না এবং বাদী ওই নারীকেও তিনি চেনেন না বলে দাবি করেছেন ভিপি নুর। মামলাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন তিনি।

নুর বলেন, আমার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। চুরির মামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলাও হয়েছে। এসব মামলায় আমরা বিচলিত নই। দেশবাসী সবকিছু বোঝেন এবং জানেন। জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লড়াই চলবেই। মনে রাখতে হবে- এই দিন দিন নয়, আরও দিন আছে।

২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র নুর আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন তাকে দেশব্যাপী ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে ডাকসু নির্বাচন করে ভিপি নির্বাচিত হন।

সূত্র: dbcnews.tv

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg