শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

সিঙ্গাপুরে ‘প্রেসিডেন্ট পদক’ পাচ্ছেন প্রথম বাংলাদেশী কবির হোসেন

Lutfor Rahman / ৬২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

0Shares

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশী হিসেবে সিঙ্গাপুরের ‘প্রেসিডেন্ট এওয়ার্ড’ পেতে যাচ্ছেন বাংলাদেশী বংশোভূত সিঙ্গাপুরের নাগরিক কবির হোসেন। সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাষ্ট্রপতি হালিমাহ ইয়াকুবের হাত থেকে এওয়ার্ডটি গ্রহণ করবেন তিনি।

প্রেসিডেন্ট এওয়ার্ডটি হচ্ছে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মানিত পুরস্কার।

গত শুক্রবার এ খবরে প্রকাশ পেলে দেশ বিদেশে বাংলাদেশী অভিবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা উচ্ছাস দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে।

করোনা ভাইরাসের মহামারিতে লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিত্য পণ্যসামগ্রী বিতরণ করেন।

বিডিপ্রেস এজেন্সিকে এক প্রতিক্রিয়ায় কবির হোসেন বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সিঙ্গাপুর সরকার এতবড় সম্মান আমাকে দিবে এটা কখনো ভাবিনি। ভালো কাজ করলে অপ্রত্যাশিত ভাবে আরো ভালো কিছু পাওয়া যায় এটাই তার প্রমান।

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট এওয়ার্ড’টি সিঙ্গাপুর সরকার ও জনগনের প্রতি আমাকে আরো দায়িত্বশীল করে তোলবে।

করোনা ভাইরাসের মহামারিতে নিজের অর্থায়নে ও নিজস্ব পরিবহন ব্যবস্থায় স্ত্রী নূরিয়া বেগমকে নিয়ে সিঙ্গাপুরে লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিত্য পণ্যসামগ্রী বিতরণ করে আলোচনায় আসেন তিনি। এসময় রমযান মাসে বিভিন্ন শ্রমিক ডরমিটরিতে ইফতার সামগ্রী বিরতণ করেন। তার এই মহৎ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এমন দুর্যোগময় সময়ে অভিবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ লাগবের কথা চিন্তা করে BCS.SG.WAY নামে অ্যাপস চালু করে। এতে করে সিঙ্গাপুরে বিভিন্ন প্রান্তে শ্রমিকরা অ্যাপস ব্যবহার করে নিত্য পণ্যসামগ্রী অর্ডার করে ন্যায্যমূল্যে ফ্রি ডেলিভারিতে সহজেই ঘরে বসে তা সংগ্রহ করতে পারছেন। এতে শ্রমিকদের অর্থ সাশ্রয় ও সময় অপচয় অনেক কমে যায়।

সিঙ্গাপুরে প্রায় এক লাখ ৩০ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করছেন।

বিশেষ করে এই অ্যাপস ব্যবহার করে বাংলাদেশী অভিবাসীরা খুব সহজে অনলাইনে পাসপোর্টের আবেদন, নবায়ন করতে পারছেন কোনপ্রকার ঝামেলা দুর্ভোগ ছাড়াই । বেকার, অভাব ও বিপদগ্রস্ত শ্রমিক অ্যাপসের মাধ্যমে সাহায্য আবেদন করতে পারেন। এছাড়াও আরো কিছু সুবিধাজনক সার্ভিস যুক্ত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg