শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

স্টাফ রিপোর্টার / ৫১০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহে ওয়া নিল্লাহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

যানা যায়, এর আগে তিনি কিডনি জটিলতা, রক্ত শূন্যতাসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে গত ৩ সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আজ (মঙ্গলবার) বিকেলে বাদ আছর বাড়ির সামনে অবস্থিত বীরশ্রেষ্ঠ ঈদগাহ মাঠে জানাজা ও পারিবারিক কবরস্থানে বীর মাতাকে সমাহিত করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg