শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

১৬ সেপ্টেম্বরের মধ্যে চলবে সকল মেইল-এক্সপ্রেস ও লোকাল ট্রেন

স্টাফ রিপোর্টার / ৬৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

0Shares

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় ধাপে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে রাজবাড়ী-ভাঙ্গা -রাজবাড়ী রুটে রাজবাড়ী এক্সপ্রেস, রাজবাড়ী-ভাটিয়াপাড়া-রাজবাড়ী রুটে ভাটিয়াপাড়া এক্সপ্রেস সহ চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী-চট্টগ্রাম রুটে লোকাল ট্রেন,মোহনগঞ্জ-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল- ময়মনসিংহ-ঝারিয়া ঝাঞ্জাইল রুটে লোকাল ট্রেন, সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার রুটে উত্তরবঙ্গ মেইল, পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পার্বতীপুর রুটে কাঞ্চন কমিউটার, লালমনিরহাট-বিরল -লালমনিরহাট রুটে দিনাজপুর কমিউটার, লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটে বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম-লালমনিরহাট -কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম মেইল চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্বও নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রয় করতে হবে।এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত নির্দেশনা সমূহ ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg