শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

একাদশে ভর্তি: দ্বিতীয় দফায় আবেদন ২ লাখ ১৭ হাজার

স্টাফ রিপোর্টার / ৪৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন করেছে দুই লাখ ১৭ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মনজুর কবির এ তথ্য নিশ্চিত করেন। বুধবার রাত ৮টা পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল। আগামী ৪ সেপ্টেম্বর রাত ৮টায় মনোনীতদের ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপে আবেদন করতে না পারা ও নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।  শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।  সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। 

কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর (রোববার) সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বোর্ডের তথ্য মতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সব বোর্ড মিলে মোট আবেদন করেছিলেন ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো সিট পাননি। এছাড়া সারা দেশে ১৪৮ কলেজে কেউ আবেদন করেননি। 

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের তথ্য মতে, শিক্ষার্থীদের এসএমএসে ফল জানানো হবে। একইসঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে।  আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও http://www.xiclassadmission.gov.bd ফল জানা যাবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg